ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দোহারে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস

বুধবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে উপজেলা পরিষদ,প্রশাসন,দোহার থানা পুলিশ,দোহার পৌরসভা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান । সে সময়ে দোহার থানা পুলিশের একটি সুসজ্জিত দল সালামের মাধ্যমে স্বরন করেন বীর মুক্তিযোদ্ধাদের। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবিন্দরা এ সময়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এরপর ঢল নামে হাজারো মানুষের। 

এরপর বেলা ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ভার্চুয়ালের  মাধ্যমে উপজেলার মুক্তিযোদ্ধা,রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তি-বর্গের মাঝে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। 

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বিজয় দিবস অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এম,পিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল।এ সময়ে আরও বক্তব্য তুলে ধরেন যারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোল্লা মো.বেল্লাল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এস এম মহিউদ্দিন,উপজেলা প্রকৌশলী মো.কবির উদ্দিন শাহ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুশফিকুর রহমান,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,দোহার প্রেসক্লাব,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র।

ads
ads
ads

Our Facebook Page

↑